Posts

স্বাধীনতার ৪৯ বছর পর নাড়াইছড়িবাসীদের সাথে এমপির সাক্ষাত।

Image
দুর্গম পাহাড়ে অবস্থান করছি,অন -লাইনে সঠিক সময়ে আসতে না পারায় পাঠকদের কাছে ক্ষমা প্রার্থী।কিছু কিছু ইতিহাস অতি বিরল।অসাধ্য সাধনের আগে কঠিনতর ইতিহাস বুনা কল্পনার বাইরে।কিন্তু স্বপ্ন যখন বাস্তবায়নে উপস্থিত, ঠিক তখনি খুশিতে আত্মহারা ছাড়া কিছু করার নেই।হ্যা, আমরা সেই হতভাগা দুর্গম পাহাড়ে ঝর্ণার কোল ঘেঁষে, কখনো পাহাড়ের চূড়ায় ছোট ছোট ম্যাচাঙ ঘরে বাস করা নরকীয়বাসী।যেখানে বিলাসবহুল মুক্ত বাতাসের হাওয়া দোলে, যেখানে মেঘেদের সাথে আড়াআড়িতেই হারিয়ে যাই সারাক্ষণ। প্রকৃতির সম্পদের তৃষ্ণায় আমাদের জীবন সংগ্রাম চলে।হ্যা, আমরা পার্বত্য চট্টগ্রাম মানচিত্রের সর্বোত্তর ভূখন্ডের খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম নাড়াইছড়িবাসী।যেখানে ৫০০ পরিবারে শিশু জন্ম নেয়,কিন্তু শিশু অধিকার জন্মায় না ! যেখানে প্রসূতি 'মা' গর্ভধারণ করে, কিন্তু প্রসবের হাসপাতাল গড়ে না ! যেখানে ছোট -বড় রোগে মৃত্যুর মিছিল চলে,কিন্তু ডাক্তার জন্মায় না ! রাষ্ট্রের মৌলিক অধিকার থেকে বিচ্ছিন্ন এই এলাকাটিকে জুম চাষীদের ছাড়া অন্য মানুষের হৃদয়ে ছিল খুবই অপরিচিত। ♦নাড়াইছড়ির বুকে বিরল ইতিহাস রচনায় বড় অবদান -বাংলাদেশ সুপ্রিম...

দরিদ্র মেধাবী অনাথ শিক্ষার্থীদের এইচ এস সি ভর্তি সহায়তায় এগিয়ে আসুন।

Image
পাহাড়ের বুকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অসহায় গরীব পিতামাতাহীন অনাথ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভে কলেজে ভর্তি করিয়ে দিতে "দরিদ্র মেধাবী অনাথ শিক্ষার্থীদের এইচ এস সি ভর্তি সহায়তা কমিটি/২০২০" নামে অস্থায়ী ফান্ড সৃষ্টির লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হইয়াছে। কমিটি নিম্নরূপঃ ১/আহ্বায়কঃ শান্তময় চাকমা(সভাপতি) মানবিক কল্যাণ সংঘ। ২/প্রিয়দর্শী চাকমা (পুলিশ ইন্সপেক্টর)চট্টগ্রাম জেলা। ৩/তাপস চাকমা (অর্থ সম্পাদক)মানবিক কল্যাণ সংঘ। ৪/রবিধন চাকমা (ছাত্র)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৫/অনন্তহীন চাকমা(ছাত্র)রাঙ্গামাটি সরকারী কলেজ। সার্বিক যোগাযোঃ ০১৭১৬৪০৫৫৭৬। পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশ ও বিদেশের সকক মানবিক সাহার্য্য দাতা,দানশীল ব্যক্তি,শিক্ষানুরাগী, সমাজকর্মী,সাংবাদিক,বিভিন্ন পেশাজীবি, মানবতাবাদীসহ সকল মহলকে এগিয়ে আসার জন্য আহ্বান করা যাচ্ছে। গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাইলে বিকাশ করতে পারেন এই নাম্বারগুলিতে - ০১৭১৬৪০৫৫৭৬ / ০১৫৫৮৯১৩৪৭৮ বিকাশ (পার্সোনাল)। বিদ্রঃ বিকাশ করার আগে অবশ্যই ফোন করার জন্য অনুরোধ করা গেল।

আদিবাসীদের সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসুন

Image
"আদিবাসীদের সংস্কৃতি রক্ষায় এগিয়ে  আসুন" আদিবাসী সংস্কৃতি ও জীবনধারা: প্রত্যেক দেশ বা জাতির একটি নিজস্ব সংস্কৃতি আছে। এই সংস্কৃতির মাধ্যমেই জাতীয় জীবনকে দাঁড় করিয়ে প্রত্যেক দেশ ও জাতি তাদের নিজস্ব পরিচয় ও স্বকীয় বৈশিষ্ট্যকে বিশ্বের দরবারে তুলে ধরে। আর সাংস্কৃতিক জীবনের পরিপূর্ণ বিকাশ ও আত্মপ্রকাশের মাধ্যমেই প্রত্যেক জাতির গৌরবময় রূপ ফুটে ওঠে। মূলত একটি জাতির ইতিহাস, জীবন প্রণালী, ভাষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, চিন্তাভাবনা, শিল্পকলা, সাহিত্য সব কিছুই তার জাতীয় সংস্কৃতির অন্তর্গত। সংস্কৃতির খাঁটি বাংলা হচ্ছে কৃষ্টি। যার অর্থ হলো কর্ষণ বা চাষ। সংস্কৃতির ইংরেজি রূপ Culture শব্দটি ইংরেজি সাহিত্যে প্রথম ব্যবহার করেন ফ্রান্সিস বেকন ষোল শতকের শেষ দিকে। সংস্কৃতি সনাক্তকরণের কোনো নির্দিষ্ট মানদ-, বৈশিষ্ট্য ও গন্ডি নেই। সমাজতত্ত্ববিদ Jones বলেন, “মানুষ যা সৃষ্টি করে তার সামগ্রিক রূপই হচ্ছে সংস্কৃতি।” নৃবিজ্ঞানী E.B.Tylor বলেন, “সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার-আচরণ, ব্যবহার, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি-প্রথা, আইন ইত্যাদির জটিল সমাবেশই হলো সংস্কৃতি।” একটি জাতির সংস...